সংবাদ বিজ্ঞপ্তি

দক্ষিণ সুরমায় প্রবীণ মুরব্বী হাফিজ আফতাব মিয়ার ইন্তেকাল, ‎বিভিন্ন সংগঠনের শোক

Icon
সংবাদ বিজ্ঞপ্তি

০২ই সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ সুরমায় প্রবীণ মুরব্বী হাফিজ আফতাব মিয়ার ইন্তেকাল, ‎বিভিন্ন সংগঠনের শোক

‎দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সদস্য, দৈনিক কাজির বাজার পত্রিকার দক্ষিণ সুরমা প্রতিনিধি, কবি-সাংবাদিক এম আলী হোসাইন- এর পিতা দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের প্রবীণ মুরব্বী আলহাজ হাফিজ আফতাব মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

রোববার দিনগত রাত ১২ টা ৫৫ মিনিটের সময় তিনি তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর। তিনি বিভিন্ন মসজিদে ইমামতি, মাদরাসা ও মক্তবে ধর্মীয় শিক্ষজতার মাধ্যমে আজীবন তিনি দ্বীনের খেদমত করে গেছেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ১ মেয়েসহ, ভাতিজা-ভাতিজি, নাতি-নাতনী, আত্মীয় স্বজন, ছাত্র-ছাত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‎মরহুমের জানাজার নামাজ সোমবার দুপুর ২টায় স্থানীয় নিশ্চিন্তপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন হাফিজ আফতাব মিয়ার ছেলে আলী আছকর। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখক মুসল্লী অংশ নেন।

‎এদিকে, কবি-সাংবাদিক এম আলী হোসাইনের পিতা প্রবীণ মুরব্বী আলহাজ হাফিজ আফতাব মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। 

‎শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহুমুদ ফুলর, সাধারণ সম্পাদক মো. সানোয়ার আলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান ফয়ছল, বিশিষ্ট শিশু সাহিত্যিক অ্যাডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী,  কবি ও ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল, ছড়াকার অজিত রায় ভজন, প্রারম্ভিকা প্রকাশের প্রকাশক কবি ধ্রুব গৌতম, কবি শামীমা আক্তার ঝিন, ডা. আরমান আহমদ শিপলু, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহিন উদ্দিন, কবি দেওয়ান মতিউর রহমান, হাসন রাজা লোকসাহিত্য পরিষদ সিলেট জেলার সভাপতি মোশতাক চৌধুরী, অনুপ্রাণন সম্পাদক মো.নাসির উদ্দিন, মো. আলমগীর চৌধুরী, এখলাছুর রহমান নাহিদ, ফয়ছল আহমদ, মাহফুজুর রহমান মিল্লাত, মাওলান নিজাম উদ্দিন, ছয়েফ আহমদ চৌধুরী, শিব্বির আহমদ,  মাহবুবুর রহমান,  সুমন আহমদ।

এছাড়াও নন্দিনী সাহিত্য ও পাঠচক্র সুরমা নন্দিনীর সহ সাধারণ সম্পাদক এম আলী হোসাইনের পিতা প্রবীণ মুরব্বী আলহাজ হাফিজ আফতাব মিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সংগঠনের সভাপতি সিলেট মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি ও সাধারণ সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহি সহ সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। 

‎এছাড়াও  প্রতিভাত সাহিত্য পরিষদ সিলেট, গ্রীণপ্ল্যান সিলেট, ঐতিহ্য সন্ধানী কাগজ অনুপ্রাণন, স্বদেশ ফোরাম সিলেট, দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।