বিদেশ
১৯ই আগস্ট, ২০২৬
ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বাংলাদেশিদের পরিচয় পাওয়া গেছে। এ পর্যন্ত মোট সাত জনের পরিচয় শনাক্ত করেছে স্থানীয় পুলিশ। এরমধ্যে বাংলাদেশি রয়েছেন পাঁচ জন ।
তারা হলেন, কুষ্টিয়ার মো. আকরাম আলী (৭৪), দেবাশিস দত্ত (৩৯), আফসানা শারমীন (২৭) ও শর্ণশিষ দত্ত (৩)। বাবু আহমেদ বাবু (৩৭) নামের একজনের পরিচয়ও শনাক্ত করা হয়েছে, তিনি ঢাকার সাভারের আমিনবাজারের বাসিন্দা।
এর মধ্যে রয়েছেন দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, তার স্ত্রী, সন্তান ও শ্বশুড়। স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহত দেবাশীষ দত্ত কুষ্টিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। নিহত স্ত্রী আফসানা শিম্মিন, ছেলে শর্ণশীষ দত্ত ও শ্বশুরের নাম আকরাম হোসেন।
এছাড়াও বাবু আহমেদ বাবু (৩৭) নামের একজনের পরিচয়ও শনাক্ত করা হয়েছে, তিনি ঢাকার সাভারের আমিনবাজারের বাসিন্দা।
এদিকে বিকেলের দিকে মৃত আরও দুইজনের পরিচয় মিলেছে। এ ঘটনায় মোট ৯ জন মৃতের খবর দিয়েছে স্থানীয় পুলিশ। তুন করে পরিচয় পাওয়া ওই দুই ব্যক্তিই ভারতীয়। পুলিশ জানিয়েছে, মৃত দুজনের একজন বিহারের সন্দিপ পাসওয়ান (১৯) ও শিলিগুরির ইয়োগ নারায়ণ আগরওয়াল (৬৮)।
আপলোড : আব্দুল খালিক