বিদেশ

যুদ্ধ : দ্বিগুণ ব্যয় যুক্তরাষ্ট্রের

Icon
নিজস্ব প্রতিবেদক

০১ই মে, ২০২৬

যুদ্ধ : দ্বিগুণ ব্যয় যুক্তরাষ্ট্রের

সচিত্র সিলেট ডেস্ক :

ইরানে সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করার আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন এ অভিযানে সম্ভাব্য ব্যয়ের যে হিসেব দিয়েছিল— তার তুলনায় ইতোমধ্যে দ্বিগুণ ব্যয় হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।

পেন্টাগনের ইরানে অভিযানের বাজেটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা জুলস হার্স্টের বরাত দিয়ে সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর আগে পেন্টাগনের প্রাথমিক হিসাব বলছিল যে এ অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যয় হতে পারে ২৫০ কোটি ডলার।

জানিয়েছেন, তবে বাস্তবে গত দু’মাসে এই সামরিক অভিযানের পেছনে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়ে গেছে ৫০০ কোটি ডলার। বর্তমানে যুদ্ধবিরতি চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যদি বিরতি শেষ হয়ে যায় এবং ফের যুদ্ধ শুরু হয়— তাহলে এ অভিযানের ব্যয় আরও বাড়বে।

হার্স্ট বলেন, “এমনকি এখন যদি যুদ্ধ থেমেও যায়— তাহলেও ব্যয় বাড়বে। কারণ গত প্রায় দু’মাসে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের যত সেনা-ঘাঁটি আছে— সবগুলোতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সেসব ঘাঁটি ফের মেরামত করে ব্যবহার উপযোগী করতে হবে। এটা অনেক ব্যয়সাপেক্ষ।”

সেনাঘাঁটিগুলোর পাশাপাশি যুদ্ধাস্ত্রের ক্ষয়ক্ষতিও ব্যয়বৃদ্ধির আরেকটি কারণ। সিবিএসকে হার্স্ট বলেন, “যুদ্ধে এ পর্যন্ত আমরা শুধু এমকিউ-৯ ড্রোন হারিয়েছি ২৪টি। এক একটি ড্রোনের দাম ৩ কোটি ডলার। এছাড়া বিমান, হেলিকপ্টার  ও অন্যান্য যুদ্ধাস্ত্র ও সামরিক যান তো আছেই।”

গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এখনও তা মেনে চলছে দুই দেশ।

(মূল রিপোর্ট : সিবিএস)

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী