দেশ
০৯ই জুন, ২০২৬
জামালপুর-কুড়িগ্রাম সীমান্তে এক রাতে শতাধিক মানুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে তাদের এ চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বিজিবি ও স্থানীয়রা।
সোমবার (৮ জুন) দিনগত রাত ১২টা থেকে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, রাত ১২টা থেকে দাঁতভাঙা বিওপির ১০৫৪ নম্বর সীমান্ত পিলার এলাকা, মুল্লারচর সীমান্ত পিলার ১০৬২-এর পাশে কুচুনিমারা, ইজলামারি বিওপির ১০৬৭ নম্বর পিলারের বিপরীতে মানকারচর, খেয়ারচর বিওপির ১০৬৯ নম্বর পিলারের বিপরীতে সদরটিলা, পাথরেরচর বিওপির ১০৭৫ নম্বর পিলারের বিপরীতে লুকায়েরচর, বাঘারচর বিওপির ১০৭৩ নম্বর পিলারের বিপরীতে বালুরঘাট, ঝাউডাঙা বিওপির ১০৭৮ নম্বর পিলারের বিপরীতে দর্গাপাড়া এবং সাতানীপাড়া বিওপির ১০৮৭ নম্বর পিলারের বিপরীতে বিলডুবা এলাকায় শতাধিক মানুষকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ।
এক রাতেই ৮ স্থানে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবি-স্থানীয়দের প্রতিরোধ
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় বাসিন্দারাও অনেক সজাগ। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।’
আপলোড: শিউলি