সাধারণ
০৮ই জুন, ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের (দক্ষিণ পাড়া) জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে রবিবার ৭ জুন বিকাল ৪ টায় দু-পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ ও উত্তেজনা চলছিল।
পাইলগাঁও গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা দবির উদ্দিন ও খলিলুর রহমানের মধ্যে জায়গা নিয়ে কথা কাটা কাটি হয়। এই ঘটনার জেরে রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী তকবুর আলী বাড়ি যাওয়ার পথে বাড়ির সামনে দবিরর ছেলে শাহ আলম সহ কয়েক জন মিয়ে রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর অতর্কিত হামলায় লিপ্ত হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত রা হলেন তকবুর আলী (৪০) ফজরুল বিবি(৬০) আরশ আলী(২৮) তারেক রহমান(১৭) দবির মিয়া (৫০) শাহ আলম(৩২) জুফান মিয়া(২০) লালন মিয়া (২৫) বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। খলিলুর রহমান বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্ট: গোবিন্দ দেব
আপলোড: শিউলি