সিলেট

ফেঞ্চুগঞ্জে মাদরাসাছাত্র নিখোঁজ

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

০৮ই জুন, ২০২৬

ফেঞ্চুগঞ্জে মাদরাসাছাত্র নিখোঁজ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর জামেয়া কুরআন মাদরাসার শাহরিয়ার নামের এক ছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল রবিবার (৭ জুন) বিকাল থেকে সে নিখোঁজ রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শাহরিয়ার ওই এলাকার বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকালে ইলাশপুর জামেয়া কুরআন মাদরাসা এলাকা থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজের সময় শাহরিয়ারের পরনে ছিল আকাশী রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা এবং মাথায় টুপি।

কেউ শাহরিয়ারের সন্ধান পেলে এই দুই ফোন নাম্বারে (০১৯৬৪-২৯৩১৬৬ ও ০১৬১৬-১৮৯৭২৩) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।