সিলেট

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তাইবার

Icon
সচিত্র সিলেট ডেস্ক:

০৭ই জুন, ২০২৬

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তাইবার

হবিগঞ্জের চুনারুঘাটে পিতার পোল্ট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইবা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) সকালে উপজেলার দিয়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিশু তাইবা আক্তার (৭)। সে ওই গ্রামের রুবেল মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশেই বাবার পোল্ট্রি খামারে যায় তাইবা। এ সময় খামারের ভেতরে ঝুলে থাকা একটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। এই ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপলোড: শিউলি