সিলেট

কাইয়ুম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত

Icon
সচিত্র সিলেট ডেস্ক:

০৭ই জুন, ২০২৬

কাইয়ুম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত

রবিবার (৭ জুন) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পর্ষদ নির্বাচন। রাজধানীর কোনো পাঁচতারকা হোটেলের পরিবর্তে এবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে চলছে বোর্ড নির্বাচন। 

সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

২৩ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে ইতোমধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সিলেট বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যদের মধ্যে রয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন (চট্টগ্রাম), মীর শাকরুল আলম সীমান্ত ও মির্জা ফয়সল আমীন (রাজশাহী), এবং সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (ঢাকা)।

অন্যদিকে, বাকি ১৫টি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ক্লাব ক্যাটাগরির ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন তামিম ইকবালসহ দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠক ও প্রশাসক।

সিলেটের ক্রীড়া অঙ্গনের জন্য আব্দুল কাইয়ুম চৌধুরীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হওয়া একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এই নির্বাচনের মাধ্যমে জাতীয় ক্রিকেট প্রশাসনে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপলোড: শিউলি