সিলেট

গোলাপগঞ্জে দুই লা শ

Icon
মাহদী রহমান, গোলাপগঞ্জ:

০৭ই জুন, ২০২৬

গোলাপগঞ্জে দুই লা শ

সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাদির আহমদ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার (৬ জুন) বিকালে উপজেলার ভাদেশ্বরের কানিশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাদির আহমদ উপজেলার শরীফ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোকামবাড়ির মৃত পুতুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কানিশাইল এলাকায় একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়লে কাদির আহমদ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রাম থেকে আমান উদ্দিন সেলিম (৪৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আমান উদ্দিন সেলিম ওই গ্রামের মৃত মুছাব্বিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) দুপুরে নিজ বাড়ির আঙিনায় একটি আমগাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনি কার্যক্রমের অংশ হিসেবে মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুটি মৃত্যুর বিষযে সচিত্র সিলেটকে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম।