সিলেট
০৭ই জুন, ২০২৬
সিলেটে সর্বশেষ ২৪ ঘন্টায় হাম বা এ রোগের উপসর্গে কেউ মারা যাননি। তবে এই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৮০ জন ভর্তি হয়েছেন।
এই ৮০ জনকে নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ২৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়- গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।
এদিকে, গতকাল পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৬৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে।