সিলেট

সিলেট সীমান্তে বিজিবি’র যে তৎপরতা

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

০৭ই জুন, ২০২৬

সিলেট সীমান্তে বিজিবি’র যে তৎপরতা

ভারত থেকে অবৈধ পুশ-ইন ও সীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়ন জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে।

জানা গেছে, ভারত থেকে অবৈধ পুশ-ইন ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে সিলেট সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে ৪৮ বিজিবি। জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি সীমান্ত এলাকায় টহল তৎপরতা বৃদ্ধি, চিহ্নিত রুটসমূহে স্ট্যান্ডবাই ডিউটি, নিজস্ব ও বেসামরিক গোয়েন্দা নজরদারি জোরদার, মাইকিং, গণসংযোগ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা পরিচালনা করা হচ্ছে।

একই সঙ্গে পুশ-ইন প্রতিরোধমূলক কার্যক্রমে জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হয়েছে।

রবিবার (৭ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ৪৮ বিজিবি’ন মিডিয়া সেল। 

বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত বিজিবিকে তথ্য প্রদানের জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবির এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে বলে বিজিবি’ দাবি।