সিলেট
০৬ই জুন, ২০২৬
সিলেট জেলার বিশ্বনাথ থানার হরিকলস গ্রামের বাসিন্দা, তবারক আলীর পুত্র মোহাম্মদ আলীকে ৫টি সিআর সাজা ওয়ারেন্টের মামলায় পলাতক আসামী হিসেবে আজ রাত ২টা ১০ মিনিটে বিশ্বনাথ থানা পুলিশ গ্রেফতার করেছে।
বিশ্বনাথ থানা পুলিশের একটি অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, যথাযথ নিয়ম অনুসরণ করে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
বিশ্বনাথ থানা পুলিশ* জানিয়েছে, অপরাধ দমনে ও ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্ট: সাব্বির আহমদ
আপলোড: শিউলি