সিলেট

সিলেটে বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আবেদন

Icon
সচিত্র সিলেট ডেস্ক:

০৬ই জুন, ২০২৬

সিলেটে বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আবেদন

সিলেট সদর উপজেলার পাইকারগাঁও এলাকার বাসিন্দা মজন মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। পরিবারের দাবি, তিনি সোমবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।

নিখোঁজ মজন মিয়ার বাড়ি সিলেট সদর উপজেলার পাইকারগাঁও এলাকায়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে বা অবস্থান সম্পর্কে তথ্য জানলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: হোসেন (পুত্র) – ০১৩১৮-৪৪৯১৭০।

 

আপলোড: শিউলি