টপ-১
০৯ই সেপ্টেম্বর, ২০২৬
চুরির অভিযোগে সিলেট মহানগরের শাহজালাল উপশহরে রাস্তায় কিশোরীকে শিকল বেঁধে হাঁটানোর ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- শাহজালাল উপশহর এলাকার সি ব্লকের ৪৪নং রোডের ৫১নং বাসার মৃত জালাল উদ্দিনের দুই ছেলে মো. জাকির হোসেন (৪৩) ও মো. মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার ৫৪নং বাসার মো. মজিবুর রহমানের ছেলে মো. বুরহান উদ্দিন (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মঞ্জুরুল আলম।
তাদের তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরপূূর্বক করে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে দৈনিক সচিত্র সিলেটকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সারোয়ার মুর্শেদ শামীম জানান- কিশোরীকে আটক করে শেকল দিয়ে বেঁধে রাস্তায় ঘুরানোর সঙ্গে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের নিয়ে আসা হবে।
মঙ্গলবার ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়- শাহজালাল উপশহর এলাকায় এক কিশোরীকে কোমড়ে শিকল বেঁধে টেনে নিয়ে চলছেন এক যুবক। এসময় ওই কিশোরীটি অঝোরে কেঁদে চলছেন। তাকে বেশ কিছুটা পথ শিকল বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়। ভিডিওতে টেনে নেওয়া ব্যক্তির চেহারা স্পষ্ট দেখা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার সড়কে শেকল বেঁধে ওই মেয়েকে টেনে নেওয়া হয়। এর আগে মসজিদ মার্কেট এলাকা থেকে তাকে আটক করেন স্থানীয় ব্যবসায়ীসহ কয়েকজন।
মসজিদ মার্কেট এলাকার ব্যবসায়ীদের অভিযোগ- সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানে ক্যাশ বাক্স চুরির চেষ্টা করেন এক কিশোরী। এ সময় ব্যবসায়ী ও স্থানীয়রা মিলে ওই কিশোরীকে আটক করেন।
এসময় প্রথমে তাকে মারধর করে শেকল বেঁধে সড়কে হাঁটানো হয়।এরপর রাক ১১টার দিকে শাহপরাণ থানাপুলিশ এসে নিয়ে যায় ওই কিশোরীকে।