খেলা

অস্ট্রেলিয়ায় স্বপ্নের দিন বাংলাদেশের

Icon
খেলা ডেস্ক

১৩ই আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়ায় স্বপ্নের দিন বাংলাদেশের

অস্ট্রেলিয়ার মাঠে স্বপ্নের মতো একটি দিন পার করল বাংলাদেশ ক্রিকেট দল। ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে বিশেষ একটি দিন পার করেছে টাইগাররা।

বাংলাদেশ দলের বর্তমান স্কোয়াডে যারা আছেন তাদের কারোই ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আজ ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা দাপট দেখিয়ে খেলেছে বাংলাদেশ।

ডারউইন টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে করে প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৯৬ রান। ২০ রান করে সাজঘরে ফিরেছেন সাদমান ইসলাম অনিক। ৩২ ও ৩৫ রানে অপরাজিত আছেন তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক সৌরভ।

অস্ট্রেলিয়াকে দুই শ রানের নিচে অলআউট করায় ১০টি উইকেটই নিয়েছেন পেসাররা। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয়বার। মাত্র ৫৫ রানে ৬ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

 

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮ (স্মিথ ৭১, ওয়েদারাল্ড ২৩, হেড ২২, ক্যারি ১৯; হাসান ৬/৫৫, ইবাদত ২/৩৯, তাসকিন ২/৫৫, মিরাজ ০/১২, তাইজুল ০/২৪)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৪ ওভারে ৯৬/১ (মুমিনুল ৩৫*, তানজিদ ৩২*, সাদমান ২০; স্টার্ক ১/২৮, হ্যাজলউড ০/১৯, কামিন্স ০/১৪, গ্রিন ০/১২, লায়ন ০/১৬)।Ñপ্রথম দিন শেষে।

 

আপলোড : আব্দুল খালিক