ইসলাম

জীবনের পাঁচ অশুভ পরিণাম থেকে বাঁচার দোয়া

Icon
ইসলাম ডেস্ক:

০৮ই জুলাই, ২০২৬

জীবনের পাঁচ অশুভ পরিণাম থেকে বাঁচার দোয়া

মানুষের জীবনে কিছু অশুভ গুণ ও পরিণতি এমন আছে, যা দুনিয়ার শান্তি নষ্ট করে এবং আখিরাতের সফলতাকেও বিপন্ন করে তোলে। তাই মহানবী (সা.) তাঁর উম্মতকে শুধু ইবাদত-বন্দেগির শিক্ষা দেননি; বরং এমন সব দোয়াও শিখিয়েছেন, যা মানুষের ঈমান, চরিত্র ও পরকালকে নিরাপদ রাখে।

তিনি আল্লাহর কাছে পাঁচটি ভয়াবহ বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করতেন—কৃপণতা, কাপুরুষতা, এমন বার্ধক্য যেখানে মানুষ অসহায় ও অক্ষম হয়ে পড়ে, দুনিয়ার বিভ্রান্তিকর ফিতনা এবং কবরের শাস্তি। এই পাঁচটি বিষয় মানুষের ব্যক্তিগত জীবন, সামাজিক আচরণ ও আখিরাত—সব ক্ষেত্রেই গভীর প্রভাব ফেলে। তাই এই পাঁচটি ভয়াবহ পরিণাম থেকে বাঁচার দোয়া হলো-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَىٰ أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল বুখলি, ওয়া আউজু বিকা মিনাল জুবনি, ওয়া আউজু বিকা আন আরদ্দা ইলা আরজালিল উমুরি, ওয়া আউজু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, ওয়া আউজু বিকা মিন আজাবিল কবরি।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা থেকে, আমি আশ্রয় প্রার্থনা করছি ভীরুতা থেকে, আমি আশ্রয় প্রার্থনা করছি অসহায় ও অতিশয় বার্ধক্যে উপনীত হওয়া থেকে, আমি আশ্রয় প্রার্থনা করছি পৃথিবীর ফিতনা থেকে এবং আশ্রয় কামনা করছি কবরের শাস্তি থেকে।

হাদিস : বিশিষ্ট সাহাবি হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী (সা.) অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমাদের এই পাঁচটি বিষয় থেকে নিয়মিত আশ্রয় চাইতে শিখিয়েছেন। (সহিহ বুখারি, হাদিস নং : ৬৩৭০)

 

আপলোড : আব্দুল খালিক