সাধারণ
২৬ই জুলাই, ২০২৬
"মেধা, অধ্যবসায় ও সুশিক্ষাই একটি জাতির উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি।"—এই চেতনাকে ধারণ করে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্কালার্সহোম শিবগঞ্জ শাখা।রোববার (২৬ জুলাই) প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কলার্সহোম শিবগঞ্জ শাখার উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক জয়নুল আবেদিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্কলার্সহোম টিলাগড় শাখার অধ্যক্ষ ও স্কলার্সহোম শিবগঞ্জ শাখার প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন।
অনুষ্ঠানের সূচনা পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থী নাবিহা তাহসিন’র সঞ্চালনায় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মোছা. হেনা বেগম, বেলাল হোসেন এবং কবির আহমেদ প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা সনদ তুলে দেন।
উল্লেখ্য, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এ প্রতিষ্টান থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬ জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে ১০ জন শিক্ষার্থী।