সিলেট

গোয়াইনঘাটে মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক সভা

Icon
গোয়াইনঘাট প্রতিনিধি

২৬ই জুলাই, ২০২৬

গোয়াইনঘাটে মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক  সভা

তরুণ প্রজন্মকে মাদক ও মানব পাচারের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে  সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট উচ্চ বিদ্যালয়ে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার সোনারহাট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মুরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজুর রহমান কাওছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল ও সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।