সিলেট

মৌলভীবাজারে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Icon
সচিত্র সিলেট রিপোর্টার

২৬ই জুলাই, ২০২৬

মৌলভীবাজারে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজারের বড়লেখায় পিক-আপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৬ জুলাই)  দুপুরে বড়লেখা-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল এলাকার হাজী সোয়াব উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বড়লেখা-জুড়ী আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেকে মৃত ঘোষণা করেন এবং ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নয়ত চিকিৎসার জন্য সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, আলী হোসেনসহ ৪জনকে জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিতিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ৩ জনকে  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আলী হোসেনের স্বজনা বিনা ময়নাতদন্তের মরদেহ নেয়ার আবদনের প্রেক্সিতে বিনা ময়না তদন্তের আলী হোসেনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।