সাধারণ
২৫ই জুলাই, ২০২৬
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা‘ সুবাস’ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত ‘সুবাস যুব সংস্থা ‘জকিগন্জ এর প্রধান উপদেষ্টা, কারিগরি আইসিটি বাংলাদেশ এর সদস্য, মাসিক শাহজালাল পত্রিকার সাহিত্য সম্পাদক, গ্রামবাংলা যুব উন্নয়ন সংস্থা এর সাধারণ সম্পাদক , কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর জীবন সদস্য, সিলেট মোবাইল পাঠাগার এর জীবন সদস্য, কেন্দ্রীয় হাওর সাহিত্য গনপাঠাগার সুনামগঞ্জ এর জীবন সদস্য, বহুগ্রন্থপ্রণেতা বিশিষ্ট কবি ও কলামিস্ট সৈয়দ আছলাম হোসেন গণতন্রের মুখপত্র দৈনিক সচিত্র সিলেট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নিযুক্ত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সড়কের বাজার মহিলা কলেজ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কলেজ বাস্থবায়ন কমিটির সভাপতি, সিলেট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ রোটারিয়ান এস এম জাহাঙ্গীর আলম এবং সড়কের বাজার মহিলা কলেজের বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক মিসবাহুল ইসলাম চৌধুরী।
শুক্রবার (২৪ জুলাই) দিনগত রাত ১০ টায় সিলেটের জে আর ট্রেভেল্স এ অনুষ্ঠিত ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনিযুক্ত ভারপ্রাপ্ত সম্পাদক এর আন্তরিক প্রচেষ্টায় দৈনিক সচিত্র সিলেট পত্রিকাটি সুনামের সাথে আরো এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। উপস্থিত সবাই প্রত্রিকার সফলতা এবং সম্পাদক ও প্রকাশকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।