সাধারণ

বিশ্বনাথে উল্টো রথযাত্রা সম্পন্ন

Icon
বিশ্বনাথ প্রতিনিধি

২৫ই জুলাই, ২০২৬

বিশ্বনাথে উল্টো রথযাত্রা সম্পন্ন

সিলেটের বিশ্বনাথে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) উপজেলার বিভিন্ন মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়।

জানাগেছে, শুক্রবার দুপুর সোয়া তিনটায় থেকে বিকাল ৪টায় পর্যন্ত উপজেলার জানাইয়া মডেল মন্দির ,দিঘলী মন্দির ধীতপুর মন্দিরে ভক্তদের অংশ গ্রহনে রথযাত্রা সম্পন্ন হয়।
ভক্তদের ঢল বিকাল গড়াতেই মন্দিরগুলোর সামনের সড়কগুলোতে রথ দর্শন ও টানার জন্য ভক্তবৃন্দের ঢল নামে। রথগুলো উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় নিজ নিজ মন্দিরে গিয়ে শেষ হয়। 

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর  রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রা সম্পন্ন হয়েছে।