সাধারণ
২৫ই জুলাই, ২০২৬
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বালুমহালের নতুন ভাঙা হাওড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ভেঙ্গে অকেজো করা হয়েছে এবং একজনকে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ অভিযান চালান।
সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাদারপাড় বালুমহালের নতুন ভাঙা হাওড় এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাতে বালু ও পাথর উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ধ্বংস ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতকে গোয়াইনঘাট থানার একদল পুলিশ সদস্য সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।