সিলেট

সিলেটে খানিকটা স্বস্তি

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

২৫ই জুলাই, ২০২৬

সিলেটে খানিকটা স্বস্তি

গত ৪৮ ঘণ্টায় সিলেট বিভাগে হাম বা উপসর্গে কোনো শিশু মারা যায়নি। এতে সিলেটজুড়ে কিছু কিছুটা স্বস্তি বিরাজ করছে।

এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত) নতুন করে কোনো ল্যাব নিশ্চিত রোগীও শনাক্ত হননি।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী- গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন নতুন রোগী ভর্তি হন।

বর্তমানে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে সিলেটে ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন, সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, সিলেট নর্থ ইস্ট হাসপাতালে ৮ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৩ জন, সিলেট লায়ন্স হাসপাতালে ৩ জন, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।

এদিকে, চলতি বছরের শুরু থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মোট ল্যাব নিশ্চিত কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯১ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১৯৬ জন, হবিগঞ্জে ৬১ জন (যার মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত), মৌলভীবাজারে ২৭ জন এবং সবচেয়ে বেশি সুনামগঞ্জ জেলায় ৩০৭ জন আক্রান্ত হয়েছেন।

অপরদিকে, এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে সিলেট বিভাগে মারা গেছেন ১০৮ জন। এদের মধ্যে সরাসরি হাম রোগে ৪ ও বাকিরা উপসর্গে মারা গেছেন।