সিলেট
২৪ই জুলাই, ২০২৬
সিলেটের গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মধ্যে অনুদান প্রদান করা হয়েছে। সিলেট -৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সুপারিশে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুর্গযোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের থেকে উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের ১১জন ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ৫ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুদানের এই চেক ক্ষতিগ্রস্তদের হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহম্মদ হিরণ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ ইউসুফ হোসাইন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, এমপি মহোদয়ের প্রতিনিধি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ,জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহবায়ক শিপন মিয়া, শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা সাবুল মিয়া ও বেলাল আহমদ প্রমুখ।