সিলেট

সুদমুক্ত ঋণ, হুইলচেয়ার ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করলেন এমপি এমরান চৌধুরী 

Icon
বিয়ানীবাজার প্রতিনিধি :

২৩ই জুলাই, ২০২৬

সুদমুক্ত ঋণ, হুইলচেয়ার ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করলেন এমপি এমরান চৌধুরী 

বিয়ানীবাজারে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্রঋণ, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় ছাগল বিতরণ, সুবর্ণ নাগরিক কার্ড এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার-এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট-০৬ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মো: মাহফুজুল কবির, উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা, সিনিয়র সহ সভাপতি আব্দুর সবুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সমাজসেবা অধিদপ্তরের এই মানবিক উদ্যোগ তৃণমূলের পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার সবসময় অবহেলিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে রয়েছে।....

উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচীতে এলাকার সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগণের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে এসব সহায়তা সামগ্রী ও ঋণ হস্তান্তর করা হয়।


(রিপোর্ট : আহমদ রেজা)