সিলেট

বিশ্বনাথে গ্রেফতার ৬

Icon
বিশ্বনাথ প্রতিনিধি :

২৩ই জুলাই, ২০২৬

বিশ্বনাথে গ্রেফতার ৬

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজনগর মোল্লারগাঁও গ্রামের বর্তমান বাসিন্দা এবং নোয়াখালীর কবিরহাট থানার নরসিংপুর গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে একরামুল করিম সজিব (২৮), পশ্চিম কৃষ্ণপুর গ্রামের মৃত সিদ্দেক আলীর ছেলে আবদুল গফুর (৪০), তার ছেলে কাউসার মিয়া (২১), একই গ্রামের সুহান মিয়ার ছেলে আল-আমিন মিয়া (২২), উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামের আবদুল মনাফের ছেলে আবদুস সালাম (৪৭) এবং তার স্ত্রী সোহেনা বেগম (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। আইনগত প্রক্রিয়া শেষে বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


(রিপোর্ট : এস এ সাব্বির আহমদ)