সিলেট

গোলাপগঞ্জের ওসি বদল, আসলেন বিয়ানীবাজারের ছাবেদ

Icon
বিয়ানীবাজার প্রতিনিধি :

২৩ই জুলাই, ২০২৬

গোলাপগঞ্জের ওসি বদল, আসলেন বিয়ানীবাজারের ছাবেদ

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়েছে। তাঁর স্থলে পদায়ন করা হয়েছে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলীকে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালনকালে ছবেদ আলী বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রমে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে প্রশংসিত ছিলেন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর।

তিনি বলেন, ছবেদ আলীর অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলি নতুন কর্মস্থলেও ইতিবাচক ভূমিকা রাখবে।

এদিকে, গোলাপগঞ্জের ওসি আরিফুল ইসলাম জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র সচিত্র সিলেটকে জানিয়েছে।

 

(রিপোর্ট: আহমদ রেজা)