সিলেট
২৩ই জুলাই, ২০২৬
যুক্তরাজ্যের এসেক্স অঞ্চলের সমুদ্র সৈকতে পানিতে ডুবে মা-মেয়েসহ সিলেটি একই পরিবারের দুইজনসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি শেখ মনসুর রহমানের সহধর্মিনী সেলিনা রহমান (৪২) তাঁদের কন্যা সামিয়া রহমান (১৫) এবং মনসুরের শ্যালিকার ছেলে মুসা আহমেদ (৯)।
শেখ মনসুর রহমান সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ মকন মিয়ার ছেলে।
মৃত্যুর বিষয়টি সচিত্র সিলেটকে নিশ্চিত করেছেন শেখ মকন মিয়ার ছেলে শেখ মাহফুজুর রহমান মুন্না।
তিনি জানান, লন্ডনের কলচেস্টার সিটির নিকটবর্তী ওয়েস্ট মার্সি (West Mersea) সমুদ্র সৈকতে বাংলাদেশ সময় গত মধ্যরাতে ঘুরতে গিয়ে তারা দুর্ঘটনার কবলে পড়েন। পানিতে তলিয়ে যাওয়ার পর উদ্ধারকারী দল স্থানীয় পুলিশ, লাইফবোট, কোস্টগার্ড হেলিকপ্টার এবং এয়ার অ্যাম্বুলেন্সের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকাজে সর্বাত্মক চেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত তিন জনকেই বাঁচানো সম্ভব হয়নি।
তিনি জানান- মরদেহগুলো দেশে নিয়ে আসার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।