সাহিত্য

পৃথিবীর একটি গল্প

Icon
রইস মনরম

১৮ই জুন, ২০২৬

পৃথিবীর একটি গল্প

নীল সাগরের বুক।
সবুজ সুরম্য, আহা কী সুন্দর ছোট্ট একটি দ্বীপ! প্রকৃতির সেকী অনুপম আয়োজন।
এর ভিতরে এ কোন স্বর্গ গড়ে তুলেছে মানুষ!

 

না কি দেবতা!
না কি দানব!
না কি স্বয়ং ঈশ্বর!
কী সৌভাগ্য! একদল মেয়ে শিশু কিশোরী দেখতে পেয়েছিলো এই দ্বীপে।

 

পৃথিবীর ক্ষমতাবান দেবতাদের মুখ।
হ্যাঁ, দেখতে পেয়েছিলো সুদৃশ্য এক ব্ল্যাকহোল!
‌‌‘এপস্টিন ফাইল’ এখন কী অবলীলায় হয়ে যায় আমেরিকা ইসরাইলের ড্রোন, মিসাইল!

 

খাবলে খুবলে ধরে দূরপ্রাচ্যে শিশু কিশোরীদের বুক।
এখানে সবুজ অরণ্য, সীতাকুণ্ডের জ্বলন্ত কুন্ড থেকে তোমার আমার দিকে হাত বাড়িয়ে উঠে আসছে গলাকাটা পরী!
রক্ত লাল শিশু জান্নাতুল ইরা!

 

আপলোড : আব্দুল খালিক