সাহিত্য

বিপুল চন্দ্র রায়ের কবিতা

Icon
নিজস্ব প্রতিবেদক

০৪ই মে, ২০২৬

বিপুল চন্দ্র রায়ের কবিতা

যাদের হাড়ভাঙা খাটুনি শব্দে জেগে ওঠে এই শহর,
রক্তজল করা শ্রমে শুরু হয় নবজীবনের প্রহর।
তপ্ত রোদে পুড়ছে যারা, পাথরে হাতুড়ি হানে,
স্বপ্ন দানা বাঁধে কেবলই তাদের পেশির জোরে।

যাদের ঘামে সিক্ত মাটিতে ফসলের হাসিখানি,
যাদের রক্তে সচল চাকা, সভ্যতার অগ্রবাণী।
আকাশচুম্বী অট্টালিকা কি বিশাল কারখানা,
শ্রমিকেরই হাতের ছোঁয়ায় পূর্ণ শিল্পকলা।


যাদের ঘামের ঘ্রাণে ধন্য সভ্যতার এই মাটি,
শ্রমের দীক্ষায় গড়া যাদের জীবন পরম খাঁটি।
ভিত্তি গড়া সেই মানুষ আজও সয় শুধু লাঞ্ছনা,
হক চাইলে কেন জোটে অবহেলা আর নিষ্ঠুর বঞ্চনা?

হাতুড়ি-শাবলে নতুন সূর্য উঠবেই একদিন ঠিক,
শ্রমিক-হাতের পরশে ধন্য হবে এই দশ দিক।
শ্রমের দামে মুক্তি মিলুক, অধিকারের লড়াই চলুক,
শোষিত প্রাণ জাগুক তবে, সাম্যের গান বিশ্ব বলুক।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী