লিড

সীমান্তহত্যা: মুজিবুরের লাশের অপেক্ষায়  স্বজনরা

Icon
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

১৩ই জুন, ২০২৬

সীমান্তহত্যা: মুজিবুরের লাশের অপেক্ষায়  স্বজনরা

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে গতকাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মারা যাওয়া নিহত তরুণ মুজিবুরের লাশ ফেরত দেয়নি বিএসএফ। মরদেহ ফিরে পাবার অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। 

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন ওই তরুণ। পরে সীমান্ত থেকে নিহতের লাশ নিয়ে যায় বিএসএফ।

পরিবারের সদস্যরা জানান, বিএসএফ গুলি করে মুজিবুরের লাশ ঘটনাস্থল থেকে নিয়ে যায়। ঘটনার পর এখন পর্যন্ত লাশ ফিরে পাওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান জানান, নিহত তরুণ মুজিবুরের লাশ হস্তান্তর নিয়ে বিএসএফ এখনও কিছু জানায়নি। ভারতে লাশের ময়নাতদন্ত শেষে বিএসএফ আনুষ্ঠানিক চিঠি দেওয়ার কথা রয়েছে। বিজিবি জানায়, লাশ হস্তান্তরের বিষয়ে বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

 

(রিপোর্ট : সালা উদ্দিন)

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’
বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়
ধ র্ষ ণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রে প্তা র
বিশ্বকাপের মঞ্চে বেঙ্গল টাইগার ও লাল-সবুজের পতাকা নিয়ে সঞ্জয়
সিলেটে ৬ দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র আফজল
সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ পেল ‘সবুজ সাথী সম্মাননা’
গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান ইউনিয়নবাসীকে
জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় গুরুত্বারোপ, ক্ষুদে বিজ্ঞানীদের সম্মাননা প্রদান
জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক  উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত