সাধারণ
১৩ই জুন, ২০২৬
সিলেটের জৈন্তাপুর উপজেলায় এডোকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডি)'র আয়োজনে ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পর্যায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই উদ্ভাবনী প্রদর্শনী চলে। এতে উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্টলে উদ্ভাবনী প্রকল্প সহকারে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের মধ্যভাগে শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্হিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সহকারী কমিশনার ভূমি পলি রানী দেবের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ হাসপাতালের সার্জন ডাঃ রাজিব বিশ্বাস, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, সাবেক সভাপতি এমএম রুহেল, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, বিয়াম স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবীর চক্রবর্তী, মাহমুদুল হাসান, হরিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপক চন্দ্র দাস, সাংবাদিক সাহেদুর রহমান, মুক্তাদির আল সেলিম প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী স্টলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রিপোর্ট: মাসুক আহমেদ
আপলোড: শিউলি