সাধারণ
১৩ই জুন, ২০২৬
দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১১ জুন ) জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সচিব বিকাশ সেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৭নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েছ আহামদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমদাদুল হক শরীফ। তিনি তাঁর বক্তব্যে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন।
এসময় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গ্রাম আদালতের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
রিপোর্ট: হাসান বক্ত চৌধুরী
আপলোড: শিউলি