লিড

ফাহিমা হত্যা : জাকিরকে আদালতে প্রেরণ

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

১২ই মে, ২০২৬

ফাহিমা হত্যা : জাকিরকে আদালতে প্রেরণ

সিলেটের শিশু ফাহিমা আক্তারকে নির্যাতন করে হত্যার অভিযোগে গ্রেফতার জাকির হোসেনকে আদালতে তোলা হয়েছে। বিজ্ঞ বিচারকের নির্দেশ অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এর আগে সোমবার (১১ মে) দিবাগত মধ্যরাতে পুলিশ জাকিরকে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে জাকিরকে গ্রেফতার করে। সে ওই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে এবং সম্পর্কে ফাহিমার চাচা হয়।

মাদকাসক্ত জাকির হোসেন। ফুলের মতো ৪ বছরের শিশু ফাহিমা আক্তারকে দেখেও তার পশুসত্তা জেগে উঠে। নিজের ঘরে ডেকে নিয়ে শুরু করে যৌননির্যাতন। এ অবস্থায় জ্ঞান হারায় ফাহিমা। অপরাধ ঢাকতে শেষপর্যন্ত শিশুটিকে মেরেই ফেলে নরপশু জাকির।

গ্রেফতারের পর পুলিশের কাছে সে ফাহিমা হত্যার এমন লোমহর্ষক বর্ণনাই দেয় সে।

গ্রেফতারের পর বিক্ষুব্ধ জনতা তাকে কঠোর শাস্তির দাবিতে জালালাবাদ থানা ঘেরাও করেন। এছাড়া তার ঘর ভাঙচুর করেন জনতা।

সে নিজেই পুলিশকে জানায়, ফাহিমাকে দিয়ে সে বাড়ির পার্শ্ববর্তী দোকান থেকে প্রথমে সিগারেট আনায়। পরে সে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। জ্ঞান হারানোর পর গলাটিপে হত্যার করে ফাহিমার লাশ স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে একটি ব্যাগে রাখে। একদিন পর রাতের আঁধারে লাশ বাদাঘাট এলাকার ডোবায় ফেলে দেয় জাকির।

সেই ডোবা থেকে শুক্রবার ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশু ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি দোকানে দিনমজুরের কাজ করেন।

জাকিরকে আদালতে তোলার আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলামের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হয়।