লিড
০৪ই মে, ২০২৬
সিলেট বিভাগের সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।
সচিত্র সিলেট রিপোর্টার, সুনামগঞ্জ :
জানা যায়, সোমবার (৪ মে) বেলা ২টার দিকে ছাতকের জালালপুর এলকার বদিরগাঁওয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোট ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই দুজন এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা গেছেন।
বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।
এসময় গুরুতর আহত অবস্থায় আরও দু’জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পরে তারা মারা যান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
অপরদিকে, সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকায় আরও একটি সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।
(রিপোর্ট : এমএ হালিম)