বিনোদন
৩১ই মে, ২০২৬
প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে ভিন্নধর্মী নাটক নিয়ে হাজির হচ্ছে ক্যাপিটাল ড্রামা। ঈদের দিন থেকে প্ল্যাটফর্মটিতে প্রচার শুরু হয়েছে একাধিক নাটক।
পারিবারিক গল্প, রোমান্স ও আবেগঘন নানা গল্পে সাজানো হয়েছে এবারের আয়োজন। সেই ধারাবাহিকতায় ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে আজ প্রচারিত হবে বিশেষ নাটক ‘তোর মায়ায়’।
দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়ে প্রেমিকযুগল আহান ও আদিয়ার সম্পর্কেও। ভুল বোঝাবুঝি ও মানসিক চাপে একপর্যায়ে তারা ভয়াবহ সিদ্ধান্ত নেন।
এমন গল্পে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এতে জুটিবেঁধে অভিনয় করেছেন জোভান ও তটিনী।
জানা গেছে, আজ ঈদের চতুর্থ দিন ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে দেখা যাবে ‘তোর মায়ায়’।
এ ছাড়া ঈদের ছুটির পর প্রচারিত হবে একই জুটির ‘কাজল চোখের মেয়ে’।
আপলোড: শিউলি