সিলেট

সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার

Icon
সচিত্র সিলেট রিপোর্টার

২৪ই অক্টোবর, ২০২৬

সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পশ্চিম পাগলা ইউপির ডাবর পয়েন্ট অভিযান চালিয়ে করে আল আমিন (৩৩) নামের সিলেটের শাহপরাণ(রহঃ) থানার চুরির মামলার এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গ্রেফতারকৃত আল আমিন সিলেট খাদিমপাড়া বালুটিকর এলাকার  মো. আব্দুল আলিম ওরফে হিলিম মিয়ার ছেলে।

শুক্রবার(২৩ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবর পয়েন্ট অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি জানায়, শুক্রবার দিনগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট অভিযান অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করা হয়।

এসআরবি আরও জানায়, সিলেট শাহপরান (রা:) থানার দাসপাড়া এলাকার বাসিন্দা উম্মাহ্ পরভীন (কলি) গত ১৩ আগস্ট সিঙ্গাপুর ও মালয়েশিয়া ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। তিনি দেশের বাইরে অবস্থান করার সুযোগে পরদিন রাত ৯টা থেকে রাত ১১টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা পূর্বপরিকল্পিতভাবে তাঁর বসতঘরের টিনের চাল খুলে সুকৌশলে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের ভেতরে থাকা আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে তাতে সংরক্ষিত মূল্যবান স্বর্ণালংকার, রৌপ্য অলংকার ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের  আনুমানিক মূল্য ৩৫ লক্ষ টাকা। এরপর কলি বসতঘরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অজ্ঞাতনামা চোর বা চোরদের বসতঘরের ভেতরে প্রবেশের বিষয়টি দেখতে পান। ঘটনাটি জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে তাঁর ভাইদের বিষয়টি অবহিত করেন এবং দ্রুত দেশে এসে সিলেটের শাহপরাণ (রহ.) থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গ্রেফতারকৃত আল আমিনকে সনাক্তের পর গ্রেফতার করা হয়েছে।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী