সাধারণ

ধর্মপাশায় আগুনে পুড়ে ছাই অটোচালকের বসতঘর

Icon
ধর্মপাশা প্রতিনিধি

২৪ই অক্টোবর, ২০২৬

ধর্মপাশায় আগুনে পুড়ে ছাই অটোচালকের বসতঘর

সুনামগঞ্জের ধর্মপাশায় অগ্নিকাণ্ডে বসতঘর ও জীবিকার একমাত্র অবলম্বন অটোরিকশা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন মনির মিয়া নামে এক ব্যক্তি। পুড়ে ছাই হয়ে গেছে তাঁর বসতঘর, ঘরে থাকা নগদ টাকা ও আসবাব।

মুহূর্তেই সব হারিয়ে বৃদ্ধ মা-বাবা, স্ত্রী, তিন কন্যাসন্তানসহ সাত সদস্যের পরিবারটি নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের অটোরিক্সা চালক মনির মিয়ার বসতঘরে হঠাৎ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় মনির মিয়া জুমার নামাজের জন্য গ্রামের মসজিদে ছিলেন। মসজিদেই প্রথম তাঁর ঘরে আগুন লাগার খবর পান।


খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে ফায়ার সার্ভিসেরকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মনির মিয়ার পুরো বসতঘর, অটোরিকশা, আসবাব, এনজিওর ঋণের নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মনির মিয়া বলেন, কীভাবে আগুন লেগেছে বুঝতে পারিনি। সম্প্রতি এনজিও থেকে ঋণ নেওয়া সম্পূর্ণ টাকাও ঘরে রাখা ছিল। উপার্জনের শেষ সম্বল অটোরিকশাটিও পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আমার প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। সর্বস্তরের মানুষের সহযোগিতা ছাড়া আমার পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে উপজেলার পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে। পাশাপাশি জেলা প্রশাসনকেও বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় অনুদানের ব্যবস্থা করা হচ্ছে।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী