সাধারণ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এমসি কলেজ শাখার পুনর্গঠন

Icon
এমসি কলেজ প্রতিনিধি

২৪ই অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এমসি কলেজ শাখার পুনর্গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি ) কলেজ শাখার ২০২৬-২৭ সেশনের নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জুনায়েদ ইবনাত আসিফ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল ওয়াদুদ।

শুক্রবার (২৩ অক্টোবর) এমসি কলেজ শাখার সহযোগী সদস্যদের নিয়ে আয়োজিত সমাবেশে নির্ধারিত সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন জুনায়েদ ইবনাত আসিফ। একই সমাবেশে আব্দুল ওয়াদুদকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান।

সমাবেশের মধ্য দিয়ে ২০২৬-২৭ সেশনের জন্য এমসি কলেজ শাখার নতুন নেতৃত্ব নির্ধারণের কার্যক্রম সম্পন্ন হয়।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী