সাধারণ

এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা প্রত্যাহারের দাবিতে বিয়ানীবাজারে মানববন্ধন

Icon
বিয়ানীবাজার প্রতিনিধি

২৪ই অক্টোবর, ২০২৬

এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা প্রত্যাহারের দাবিতে বিয়ানীবাজারে মানববন্ধন

বিয়ানীবাজারে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার দুপুর ২টায় উপজেলার শেওলা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের ঢেউনগর, দত্তগ্রাম ও দিগলবাক গ্রামের বাসিন্দাদের যৌথ উদ্যোগে দিগলবাক কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল কুশিয়ারা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীভাঙনের ঝুঁকি বাড়ছে এবং আশপাশের গ্রামের ঘরবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়ছে। অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

বক্তারা অবিলম্বে কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নির্দোষ এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন শেওলা ইউনিয়নের ঢেউনগর, দত্তগ্রাম ও দিগলবাক গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক ও বয়োজ্যেষ্ঠরা।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী