সাধারণ

গোয়াইনঘাটে জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

Icon
গোয়াইনঘাট প্রতিনিধি

২৪ই অক্টোবর, ২০২৬

গোয়াইনঘাটে জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রশাসনের গতিশীলতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুমা গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গণে ‘সচেতন ছাত্র ও যুব সমাজ, গোয়াইনঘাট উপজেলা’ -এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের অন্যতম সংগঠক ছাত্রনেতা আমিরুল ইসলাম আমিন এবং সঞ্চালনা করেন ছাত্রনেতা গোলাম হোসেন আজম।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবুল, ইত্তেহাদুল উম্মাহ একাডেমির পরিচালক সুলতান মাহমুদ, তোফায়েল আহমদ উসমানী, আব্দুর রাহমান, মাহদি হাসান মাহফুজ ও দেলওয়ার হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশি টহল, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

মানববন্ধন শেষে বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের কাছে পাঁচ দফা দাবিসংবলিত একটি লিফলেট তুলে দেন। এ সময় তাঁরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী