সাধারণ

বিয়ানীবাজারে চারাবইয়ে মাদক বিরোধী সভা

Icon
বিয়ানীবাজার প্রতিনিধি

২৪ই অক্টোবর, ২০২৬

বিয়ানীবাজারে চারাবইয়ে মাদক বিরোধী সভা

বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই বাজারে মাদকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও সামাজিক প্রতিরোধের ডাক দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ। মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় চারাবই বাজারে এক বিশাল মাদকবিরোধী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মারুফ আহমদের সভাপতিত্বে এবং জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলার সভাপতি ও জাতীয় দৈনিক 'আজকের বসুন্ধরা' পত্রিকার বিশেষ প্রতিনিধি এম. এ রশীদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির ও প্রধান বক্তা ছিলেন থানার পরিদর্শক তদন্ত (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্যাটেলাইট টেলিভিশন 'চ্যানেল এস' এর সিনিয়র সাংবাদিক ও প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, দিলদার হোসেন খান বেলাল, মৌলানা আব্দুল আউয়াল, সিলেট লালদীঘি পার হকার্স মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মাসহুদ আহমদ মাসুদ, শফি আহমদ মুন্না, চারাবই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খছরুল হোসেন, ফয়জুর রহমান এছনু, ৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ এবং বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ আহমদ।

প্রতিবাদ সভায় বক্তারা মাদকের ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, মাদক কেবল একটি ব্যক্তি বা পরিবারকে ধ্বংস করে না, বরং পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য এটি এক মারাত্মক হুমকি। তরুণ সমাজকে এই মরণব্যাধি থেকে দূরে রাখতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা জোর দিয়ে বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়, বরং এর জন্য তীব্র সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। এই আন্দোলনে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার থানার ওসি মাদকের বিরুদ্ধে প্রশাসনের 'জিরো টলারেন্স' নীতি পুনর্ব্যক্ত করেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী