সিলেট

সিলেট সীমান্তে ২৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

২৪ই অক্টোবর, ২০২৬

সিলেট সীমান্তে ২৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৪ লাখ ২৩ হাজার ৮১০ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে সীমান্ত রক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)।

শনিবার (২৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় একযোগে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, লাফার্জ, পান্থুমাই, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং ডিবিরহাওর বিওপির টহল দল নিজ নিজ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মদ, শাড়ি, কম্বল, গরু, টমেটো, ফুচকা, সাবান, ফল, চুইংগাম, চিনি, কিসমিস ও আলু জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ শিং মাছও আটক করা হয়।

জব্দকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ২৩ হাজার ৮১০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান রোধ এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। আটক করা চোরাচালানি মালামালসমূহের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী