সিলেট
২৩ই অক্টোবর, ২০২৬
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ এবং অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে সংবাদপত্র ও বিভিন্ন সাময়িকীর জন্য নতুন সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্রের হার পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে গত ১৩ অক্টোবর এই পরিপত্র প্রকাশ করা হয়। নতুন এই হার অবিলম্বে কার্যকর হবে।
পরিপত্রে উল্লেখ করা হয়, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নম্বর ২১.১০(৬) এবং অর্থ বিভাগের গত ৮ ফেব্রুয়ারি ও ৯ আগস্টের সম্মতিপত্রের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের পরিপত্রটি বাতিল বলে গণ্য হবে।
দৈনিক পত্রিকার ক্ষেত্রে প্রচারসংখ্যা ও প্রকাশনার স্থানের উপর ভিত্তি করে সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত সংবাদপত্রের প্রতি কলাম ইঞ্চির হার নির্ধারণ করা হয়েছে:
৬,০০০ থেকে ৭,০০০ প্রচার সংখ্যার পত্রিকার জন্য ৪৫০ টাকা।
এছাড়া ৭ হাজার ১ থেকে ৩০ হাজার প্রচার সংখ্যার পত্রিকার জন্য প্রতি হাজারে ৭ টাকা হারে, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার প্রচার সংখ্যার পত্রিকার জন্য প্রতি হাজারে ৬ টাকা হারে, ৫০ হাজার ১ থেকে ৯০ হাজার প্রচার সংখ্যার পত্রিকার জন্য প্রতি হাজারে ৫ টাকা হারে বৃদ্ধি পাবে এবং ৯০ হাজার ১ ও তদূর্ধ্ব প্রচার সংখ্যার পত্রিকার জন্য প্রতি হাজারে ৪ টাকা হারে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ১ হাজার ১০০ টাকা পর্যন্ত হবে।
একই দর ঢাকা ও চট্টগ্রাম বিভাগ থেকে প্রকাশিত সংবাদপত্রের জন্য।
অপরদিকে, অন্যান্য বিভাগীয় শহর থেকে প্রকাশিত ৪ হাজার থেকে ৫ হাজার প্রচার সংখ্যার পত্রিকার জন্য ৪২০ টাকা নির্ধাররণ করা হয়ছে। এছাড়া ৫ হাজার থেকে ৩০ হাজার প্রচার সংখ্যার পত্রিকার জন্য প্রতি হাজারে ৬ টাকা হারে, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার প্রচার সংখ্যার পত্রিকার জন্য প্রতি হাজারে ৫ টাকা হারে, ৫০ হাজার ১ ও তদূর্ধ্ব প্রচার সংখ্যার পত্রিকার জন্য প্রতি হাজারে ৪ টাকা হারে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৮৫০ টাকা পর্যন্ত হবে।
জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত :
৩,০০০ থেকে ৪,০০০ প্রচার সংখ্যা : ৪০০ টাকা।
৪,০০১ থেকে ৩০,০০০ প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৬ টাকা হারে বৃদ্ধি পাবে।
৩০,০০১ ও তদূর্ধ্ব প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৫ টাকা হারে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত হবে। তবে, প্রচারসংখ্যা ৫০০ বা তার বেশি হলে তাকে ১,০০০ ধরে হিসাব করা হবে।
সাময়িকী ও অন্যান্য পত্রিকার বিজ্ঞাপন হার :
অর্ধ-সাপ্তাহিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকার জন্য আলাদা বিজ্ঞাপন রেট পুনর্নির্ধারণ করা হয়েছে:
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে প্রকাশিত :
৩,০০০ থেকে ৪,০০০ প্রচার সংখ্যা : ২৫০ টাকা।
৪,০০১ থেকে ১০,০০০ প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৬ টাকা হারে বৃদ্ধি পাবে।
১০,০০১ ও তদূর্ধ্ব প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৫ টাকা হারে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৪৫০ টাকা হবে।
অন্যান্য বিভাগীয় ও জেলা শহর থেকে প্রকাশিত :
২,০০০ থেকে ৩,০০০ প্রচার সংখ্যা : ২৫০ টাকা।
৩,০০১ থেকে ১০,০০০ প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৬ টাকা হারে বৃদ্ধি পাবে।
১০,০০১ ও তদূর্ধ্ব প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৫ টাকা হারে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৪০০ টাকা হবে।
বিশেষ পাতা ও রঙিন বিজ্ঞাপনের নিয়মাবলী :
প্রথম ও শেষ পাতা : সাধারণ ভেতরের পাতার রেটের তুলনায় প্রথম পাতায় ৮০ শতাংশ এবং শেষ পাতায় ৪০ শতাংশ অতিরিক্ত রেট যুক্ত হবে।
বিশেষ ক্রোড়পত্র ও রঙিন বিজ্ঞাপন : বিশেষ দিবসে প্রকাশিত ক্রোড়পত্রে রঙিন বিজ্ঞাপনের জন্য প্রতি রঙের বিপরীতে ১০ শতাংশ হারে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত চার্জ যুক্ত হবে।
শর্তাবলী ও বাস্তবায়নকারী সংস্থা :
পরিপত্রে স্পষ্টভাবে জানানো হয়েছে, পুনর্নির্ধারিত এই বিজ্ঞাপন হার শুধুমাত্র সরকার এবং সরকারি মিডিয়া তালিকাভুক্ত সংবাদপত্র ও সাময়িকীর জন্য কার্যকর হবে। প্রতিটি সংবাদপত্রের প্রাপ্য হার সংরক্ষণ ও হালনাগাদ করার দায়িত্ব পালন করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)। এছাড়াও, ২০০৮ সালের বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা এবং ২০১৩ সালের সংশোধিত প্রজ্ঞাপনের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।