সিলেট

দুবাইয়ে দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জের যুবকের মৃত্যু, একনজর দেখার অপেক্ষায় মা

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

২৩ই অক্টোবর, ২০২৬

দুবাইয়ে দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জের যুবকের মৃত্যু, একনজর দেখার অপেক্ষায় মা

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। গত রবিবার এ দুর্ঘটনা ঘটে। লাশটি বর্তমানে সে দেশের একটি হসপিটালের হিমাগারে রয়েছে। ছেলেকে শেষবারের মতো দেখতে আহাজারি করছেন মা, অপেক্ষায় পুরো পরিবার।

নিহত মুহিবুর রহমান রুমেল (২৭) ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুর (ছবুটিল্লা) গ্রামের মরহুম মতিউর রহমানের ছেলে।

জানা যায়, ২০২৩ সালে আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন রুমেল। গত রবিবার আরব আমিরাতের স্থানীয় সময় বিকালে বন্ধুদের সঙ্গে গাড়িতে করে অন্য কোথাও যাচ্ছিলেন রুমেলসহ ৫ জন আরোহী। দ্রুতগতিতে চলা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই মারা যান রুমেল ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কান্দিগাঁও গ্রামের তাজিম আহমদ (২৬)। আশঙ্কাজনক অবস্থায় অপর ৩ আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্র জানা গেছে, তিন ভাই ও দুই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ রুমেল। প্রিয়জনের লাশ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখার জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছেন পরিবারের সদস্যরা। রুমেলের কথা স্মরণ করে তার বৃদ্ধ মা শেফা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন।

মা শেফা বেগম বলেন, আমার বুকের মানিক আমার সন্তান রবিবার দিনে আমার সঙ্গে কথা বলল। রাতে শুনি আমার ছেলে এই দুনিয়ায় নাই। আমার ছেলেকে শেষবারের মতো একটিবার দেখতে চাই।

ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী