সিলেট

সৌদির সড়কে প্রাণ গেল শায়েস্তাগঞ্জের জসিমের

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

২২ই অক্টোবর, ২০২৬

সৌদির সড়কে প্রাণ গেল শায়েস্তাগঞ্জের জসিমের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (২৫) নামে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতির একটি প্রাইভেট কারের চাপায় তার মৃত্যু হয়।

নিহত জসিম উদ্দিন শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিন বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতির একটি প্রাইভেট কার জসিমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৌদি আরবে থাকা জসিমের স্বজন ও সহকর্মীরা তার মৃত্যুর খবর দেশে পরিবারের সদস্যদের জানান। প্রিয় সন্তানের মৃত্যুসংবাদ পৌঁছানোর পর থেকে পরিবারে শোকের মাতম চলছে। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন স্বজনেরা।

প্রতিবেশীরা জানান, দুই ভাই ও দুই বোনের মধ্যে জসিম ছিলেন সবার ছোট। শান্ত স্বভাবের ও পরিশ্রমী জসিম পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রবাসে গিয়েছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জসিমের চাচাতো ভাই সৌদিপ্রবাসী রাজু আহমদ বলেন, প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী