সিলেট
২২ই অক্টোবর, ২০২৬
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
বুধবার (২২ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু করে ভোর পর্যন্ত সিলেট-৪৮ বিজিবি) ও ১৯-বিজিবি অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, -সিলেট-৪৮ বিজিবি কালাসাদেক, প্রতাপপুর, দমদমিয়া, সোনারহাট, বিছনাকান্দি, নোয়াকোট, সংগ্রাম বিওপির সদস্যরা নিজেদের আওতাভুক্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৭ লাখ ৩৪ হাজার ৯শ’ ৫৯ টাকার ভারতীয় পণ্য জব্দ করে। এসব পণ্যের মধ্যে রয়েছে মদ, গরু, ফল, কম্বল, কসমেটিক্স, সবজি, চকলেট, বাসমতি চাল, আলু, জুস, দুধ, বিছনার চাদর, ফুচকা,মধু, বিস্কুট, বিড়ি, চা-পাতা এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশী লেডিস সোয়েটার আটক করতে সক্ষম হয়।
এদিকে জকিগঞ্জ-১৯ বিজিবি রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কানাইঘাট থানার সুরইঘাট বিওপির একদল সদস্য দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৮০০ কেজি ভারতীয় চা পাতা ও একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত চা পাতা ও পিকআপের সিজার মূল্য ধরা হয়েছে ২৪ লাখ টাকা।
একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় লালাখাল ও সোনারখেওর বিওপির সদস্যবৃন্দ পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু, ১৫০ কেজি চিনি, ১৩২০ কেজি টমেটো ও ১টি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয় যা সিজার মূল্য ধরা হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।
সিলেট-৪৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।