সিলেট

তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেফতার আ. লীগ নেতা কামাল

Icon
জৈন্তাপুর প্রতিনিধি

২২ই অক্টোবর, ২০২৬

তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেফতার আ. লীগ নেতা কামাল

সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট যাচাইয়ের সময় পাসপোর্ট ব্লক থাকায় তাঁকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশি পাহারায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন কামাল আহমদ। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাঁর পাসপোর্ট যাচাই করতে গিয়ে ব্লক থাকার বিষয়টি শনাক্ত করে। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাঁকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তরের পরামর্শ দেওয়া হয়।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় সিলেটের জালালাবাদ থানায় গ্রেফতার হয়ে কারাভোগ করেন কামাল আহমদ। পরে তিনি জামিনে মুক্তি পান।

এদিকে, পরিবার সূত্রে জানা গেছে, কামাল আহমদ দীর্ঘদিন ধরে লিভারের সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এর আগেও তিনি উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে বৈধভাবে চিকিৎসা ভিসা নিয়ে ভারতে যাওয়ার প্রস্তুতি নেন তিনি। তবে তামাবিল ইমিগ্রেশনে পাসপোর্ট ব্লক থাকার বিষয়টি শনাক্ত হওয়ায় তাঁর যাত্রা ব্যাহত হয়।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, গত মাসে জৈন্তাপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রফতার দেখিয়ে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী