সিলেট

জকিগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

Icon
জকিগঞ্জ প্রতিনিধি

২২ই অক্টোবর, ২০২৬

জকিগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

সিলেটের জকিগঞ্জের আটগ্রামে বালাউটি ছাহেব বাড়ির ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে জকিগঞ্জ ও কানাইঘাটের প্রায় ১ হাজার রোগীকে সেবা দেওয়া হয়েছে। এ সময় ছানি অপারেশনের জন্য ১৭২ জন রোগীকে সিলেটে পাঠানো হয়।

ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। বিনামূল্যে এ চিকিৎসাসেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেন রোগীরা।

বৃহস্পতিবার  (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আটগ্রামের লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রশীদ বাহাদুরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ক্যাম্পের কার্যক্রম শুরু হয় দোয়ার মাধ্যমে। দোয়া পরিচালনা করেন দরগাহ-এ হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুযাইফা চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বালাউটি ছাহেবজাদা মাওলানা মাশুকুর রহমান মারুফ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, কাজলসার ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ইকবাল আহমদ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জসিম আহমদ, লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছালিক আহমদ চৌধুরী, পূর্ব লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের সাবেক মেম্বার মাহতাব আহমদ এবং স্মাইল চ্যারিটির কান্ট্রি ডিরেক্টর সিরাজুল ইসলাম তাপাদার সেলিম, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, সদস্য তানিম আহমদ প্রমুখ।

আয়োজকদের এ উদ্যোগে জকিগঞ্জ ও কানাইঘাটের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে ছানি অপারেশনের জন্য ১৭২ জন রোগীকে সিলেটে পাঠানোর মাধ্যমে তাঁদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী