সিলেট
২২ই অক্টোবর, ২০২৬
সিলেটের শাহপরাণ (রহঃ) থানার সুরমা গেইট এলাকায় অভিযান চালিয়ে একটি পুরাতন বিদেশী আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার করেছেস্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
বুধবার (২১ অক্টোবর) দিনগত রাত সেয়া ১২টার দিকে অভিযান চালিয়ে বিদেশী আগ্নে অস্ত্র এয়ারগান উদ্ধার করা হয়।
এসআরবি-৯ জানায়, বুধবার দিনগত রাত সেয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিলেট সদর কোম্পানির একটি আভিযানিক দল সিলেটের শাহপরাণ (রহঃ) থানার সুরমা গেইট এলাকায় শাহপরাণ (রহঃ) থানার খাদিমপাড়া ইউনিয়নের পশ্চিম দলুইপাড়া সাকিনস্থ একটি রাবার বাগানের ভিতরে তল্লাশি চালিয়ে রাবার বাগানের ঝোপঝাড়ের মধ্য থেকে প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় বাটবিহীন একটি পুরাতন বিদেশী আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান (০১টি বাটবিহীন) উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্রগুলো জিডি মূলে এসএমপি’র শাহপরাণ (রঃ) থানায় হস্তান্তর করা হয়েছে।